পাবিপ্রবি'র নির্মাণাধীন হল থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
পাবনা বিজ্ঞানের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ছেলেদের জন্য নির্মাণাধীন দশ তলা শেখ রাসেল হলের নয়তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকাল নয়টার নির্মাণাধীন শেখ রাসেল হলের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া এক শ্রমিকের নাম মো. তুহিন (২৫), পিতা- আজিজুর রহমান, তার বাড়ী চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া এলাকায়। আরেকজনের নাম আসাদুল আলী (২৫), পিতা-মজিবর, তার বাড়ী রাজশাহীর গোদাগাড়িতে। আহত শ্রমিকের নাম রবিউল আউয়াল (২৪), পিতা-মো. নয়ন, বাড়ী- পন্ডিতপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শ্রমিক জানান, সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শেখ রাসেল হলের নয় তলার পশ্চিম পাশে তিনজন শ্রমিক প্লাস্টারের কাজ করতে উপরে ওঠেন। সেখানে কিছুক্ষণ কাজ করার পর ঝুলানো মাছার দড়ি ছিড়ে তিন শ্রমিক নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ঘটনাস্থলেই তুহিন (২৫) নিহত হন, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আসাদুল (২৫) মারা যান। রবিউল আউয়াল এর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পাবনা সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল (অব.) আজিজুর রহমান শ্রমিক মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি নয়া শতাব্দীকে বলেন, সকালে শুনেছি তিনজন শ্রমিক নয় তলা থেকে পড়ে গেছে শুনেছি। পরে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মারা গেছে এমন কোন তথ্য আমার কাছে নাই।
তবে দুইজন মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি দৈনিক সকালের সময় কে বলেন, ঘটনা শোনার পর পরপরই আমরা ঘটনাস্থলে আসি। সেখান থেকে দুইজন মারা যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। একজনের অবস্থা গুরুতর, তাকে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার তথ্য আমাদের কাছে আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ঘটনার বিষয়ে আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে অবহিত করেছি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied