ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবলীগ নেতা রশিদসহ গ্রেপ্তার ৩


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৫-৮-২০২৩ বিকাল ৫:১১

ঢাকার সাভারে বাড়ির ভেতরে ঢুকে সবাইকে অচেতন করে নবম শ্রেণীর এক ছাত্রীকে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় যুবলীগ নেতাসহ  তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা।

পুলিশ জানায়, সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর গ্রামে দুলালের একতলা বাড়িতে গভীররাতে জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে তিন ব্যক্তি। বাড়ির সবাইকে অচেতন করে ওই কিশোরীর হাত-পা বেধে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে বাড়ির সকলের জ্ঞান ফিরলে তারা বিষয়টি বুঝতে পারেন। এসময় আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশের সাবেক ইউপি সদস্য হাবিবুল্লার সাথে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নিলে হাবিবুল্লাহ তাদের উপর ক্ষুব্ধ হন। তার নির্দেশে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।

এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে হাবিবুল্লার ছেলে ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ও একই ইউনিয়নের  কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুর রশিদ, তার ভাই যুবলীগ ইউনিয়ন কমিটির সদস্য  কামাল হোসেন,  ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন প্রধান অভিযুক্ত সাবেক ইউপি সদস্য  হাবিবুল্লাহ।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, ঘটনার পর এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার ও ভুক্তভোগীকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার