অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মঞ্জুরুল হক মঞ্জু
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ(আইইবি)'র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু বলেন, রাজনীতি এবং ব্যক্তিগত সম্পর্ক সম্পূর্ণ আলাদা। রাজনীতির উর্ধ্বে থেকেও যে সকল মানুষের জন্য কাজ করা যায় তার দৃষ্টান্ত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। শহর থেকে গ্রাম সব জায়গায় সমানভাবেই কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। সরকারের পাশাপাশি অবহেলিত বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)'র সেমিনার হলে অনুষ্ঠিত বরিশালের বাকেরগঞ্জ কল্যান সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম অধ্যক্ষ জুবায়ের আলম (পারভেজ)'র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার এস.এম. মঞ্জুরুল হক মঞ্জু এইসব কথা বলেন।
বাকেরগঞ্জ কল্যান সমিতির সভাপতি সোয়েব তালুকদারের সভাপতিত্বে ও বাকেরগঞ্জ কল্যান সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র ঢাকা সেন্টারের কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার আঃ জলিল হাওলাদার (পলাশ)'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অবঃ মেজর জেনারেল আঃ হাফিজ মল্লিক, সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান নান্নু, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর সাবেক কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও এ্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু ও কলসকাঠী নাগরিক সমাজ, ঢাকা এর সভাপতি ও দৈনিক নিরপেক্ষ সংবাদ এর সম্পাদক জনাব আবুল বাশারসহ বাকেরগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা