সাংবাদিক আল রাহমানের পিতার মৃত্যু
বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার আল রাহমানের পিতা আবু হেনা এমএ হাসান আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। কর্মজীবনে তিনি দীর্ঘদিন পদ্মা অয়েল কোম্পানির অ্যাকাউন্টস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদে এশা রাউজান রমজান আলী হাটসংলগ্ন মোহাম্মদপুর মুয়াজ্জিন বাড়ির জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আবু হেনা এমএ হাসানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়েছে। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক আলীউর রহমান মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার শোক সইবার শক্তি প্রদানের জন্য প্রার্থনা জানান।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied