ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অপহরণ মামলার আসামি রুসন কারাগারে


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-৮-২০২৩ দুপুর ১:৫১

মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলায় মোঃ রুসন  মিয়াকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত রুসন মিয়ার বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে। গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে  নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রওশন মিয়াকে গ্রেফতার করে।

এ মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম  বাদল অপহরণ মামলার আসামি রওশন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার