মাদারীপুরে জমির বিরোধে দোকানপাট হামলা-ভাঙচুর-লুটপাট
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আতিয়ার রহমান মোল্লার বসতবাড়ি, বসতবাড়ি,দোকানপাট হামলা ও ভাংচুরের অভিযোগ শাখাওয়াত হোসেন দর্জিসহ সহযোগীদের বিরুদ্ধে। শুক্রবার সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের মন্টারপুল ছয়না এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী আতিয়ার রহমান মোল্লা অজ্ঞাত ১৫ থেকে ১৬ এবং ছয় জনের নাম উল্লেখ বাদী হয়ে মাদারীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে,মাদারীপুর সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়ন বাসিন্দা মোঃ আতিয়ার রহমান মোল্লা তার পৈত্রিক ও নিজে ক্রয়কৃত সম্পত্তি ১২৩ নং কুকরাইল মৌজায় এস,এ খতিয়ান ৫২৭, দাগ নং ১০৩০ এটা তার পৈত্রিক সম্পত্তি যাহার পরিমাণ ছিল ৪০ শতাংশ এবং তিনি নিজে ক্রয় করেছেন ১০ শতাংশ এনিয়ে তার জমির পরিমান ৫০ শতাংশ।সে তার এই জমিতে বসতঘর দোকানপাট ও ৫০টির অধিক বৃক্ষ রোপন করেছিলেন।বৃহস্পতিবার গত (১৭ আগস্ট) আতিয়ার রহমান মোল্লা(৬৮) ও তার স্ত্রী হালিমা বেগম (৬০) নিয়ে রাতে ঘুমিয়ে ছিল।হঠাৎ গেল বৃহস্পতিবার রাতেই তার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে বসতবাড়ি ও দোকানপাট, আসবাবপত্র ভাঙচুর, লুটপাট,গাছ কর্তন এবং বিল্ডিং ঘর নির্মাণের জন্য নগদ ২লাখ টাকা লুট ও করে নষ্ট করে
সাখাওয়াত হোসেন খোকন দর্জি এবং তার সহযোগীরা।
ভুক্তভোগী আতিয়ার রহমান মোল্লা বলেন, আমরা বৃদ্ধ মানুষ আমরা ঘরের ভিতর একা ছিলাম তারা আমাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের বাড়ি ভাঙচুর লুটপাত করেছে এবং আমার ঘরে স্বর্ণের চেইন নগর ২ লক্ষ টাকা নতুন বিল্ডিং করার জন্য তারা সেগুলো নিয়ে গেছে। এবং ২০ থেকে ৩০টি মেহগনি গাছ কেটে ফেলেছে। আমরা তাদের ভয়ে কিছু বলতে পারিনি। তারা অনেক ক্ষমতাশালী এলাকার কোন লোক বা কেউ তাদের ভয়ে এগিয়ে আসেনা।আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের জমির কাগজপত্র সবকিছু আমাদের নামে আছে তারপরও তারা জোর খাঁটিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আমাদের একটায় দাবি আমরা যাতে যেভাবে আমাদের এই জমিতে থাকতে পারি সেই ব্যবস্থাই জানি করে দেয়। এটাই আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় চাওয়া।
এ ব্যাপরে অভিযুক্ত মোঃ সাখাওয়াত হোসেন খোকন দর্জি বলেন, আমরা ওদের দোকানপাটে ও বসতবাড়ি হামলা বা লুটপাট ও ভাংচুর কোনটাই করিনি। তারা আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।
এ মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নবীনগরে গৃহবধূ শাপলার মৃত্যু: স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা
ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
লাকসামে এসএসসি ও সমমানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
পটুয়াখালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র বিতর্ক
ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ
কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ
দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী
কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী