মহাসড়কের পাশে ময়লার স্তুপ ; হুমকির মুখে পরিবেশ
পরিবেশ ভারসাম্য রক্ষায় সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠান বিভিন্ন সেমিনারের মাধ্যমে আবার কখনো ট্রেনিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে ।
কিন্ত সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান না থাকায় নিজেদের মনগড়া মতো যত্রতত্র স্থানে ময়লা ও আবর্জনা ফেলে দুষন করছে পরিবেশ।
দেশের বিভিন্ন স্থানে চলার পথে দেখা যায় এমন দৃশ্য। তবে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে দেখাযায় মহাসড়কের পাশে অবস্থিত খাবার হোটেল, বাজারের আবর্জনা ও পৌরসভায় বসবাসকারীদের নিত্যব্যবহৃত ময়লা নিয়ে ফেলা হচ্ছে মহাসড়কের পাশে।
কুমিল্লা জেলার দাউদকান্দি গোরিপুর বাজারের কাচাঁ বাজারের ময়লা ফেলা হচ্ছে বাজারের পশ্চিম ও পূর্ব পাশে, নিমসার বাজারের ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, ক্যান্টনমেন্ট এলাকার নাজিরা বাজারের ময়লা ফেলা হচ্ছে নাজিরা বাজারের পশ্চিমে ব্রিজের নিচে।
পদুয়ার বাজার বিশ্বরোডে অবস্থিত হোটেল নুর জাহানের পূর্ব দিকে ইউটার্নের দক্ষিণে মহাসড়কের পাশে। শুয়াগাজি বাজারের ময়লা ফেলা হচ্ছে মহাড়কের ডিভাইডারের মাঝ খানে ও বাজারের মহাসড়ক লাগোয়া রাস্তার পাশে।
চৌদ্দগ্রাম পৌরসভাবাসীর ব্যবহৃত ময়লা ফেলা হচ্ছে মহাসড়কের হোটেল অপবিটের পাশে।
মহাসড়কের এসব স্থানগুলোতে প্রকাশ্যে ও রাতের গভীরে ময়লা ফেলে পরিবেশ দূষণে হচ্ছে, তার কোন প্রতিবাদ করছে না কর্তৃপক্ষ।
অপরদিকে মহাসড়কে ডিউটিরত অবস্থায় হাইওয়ে পুলিশ রাত দিন ডিউটিতে থাকলে কোনরকম বাধাঁ দিচ্ছে না তারা।
সড়কের পাশে এমন ময়লা আবর্জনার স্তুপে আগুন দিয়ে পোড়ানো, পচাঁ গন্ধে দুরপাল্লায় চলাচলকারী বাসের যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে বোমি বোমি ভাব ও পচাঁগন্ধের অস্বাস্থ্যকর অক্সিজেনে শাররিক ভাবে ক্ষতির সম্মূখিন হচ্ছে।
পরিবেশ দূষন ও এরকম দূর্গন্ধে জিবনমান ও স্বাস্থ্যঝুঁকি হুমকির মূখে পড়তে পারে বলে জানান পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা পরিবেশবিদ ডাক্তার মোঃ হেলাল উদ্দিন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা