ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের খুনীদের নেপথ্যের নায়কদের বিচার দাবি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৬-৮-২০২৩ রাত ৯:৪৪

১৫ ও ২১ আগস্টের খুনীদের জাতি কখনো ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি।  তিনি বলেন, ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এবং ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িত কৌশিলবদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। 

শনিবার বেলা ৩ টায় রাজধানীর সামসুল হক খান স্কুল এণ্ড কলেজের  অডিটোরিয়ামে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে' আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

কাজী মনিরুল ইসলাম মনু এমপি বলেন,  ঢাকা -৫ নির্বাচনী এলাকায় বিএনপি- জামায়াতে সন্ত্রাসীরা কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে কঠোরভাবে দমন করা হবে। সুতরাং সন্ত্রা ও নৈরাজ্য করবেন না। তাহলে পরিনতি ভয়াবহ হবে। ইদুরের গর্তে গিয়ে ও বাঁচতে পারবেন না।
তিনি বলেন, বিএনপি নেতা ফেরারি আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার বিচারের রায় দ্রুত কার্যকর করতে হবে। কারন জিয়াউর রহমানের এই কুলাঙ্গার সন্তান ২১ আগস্ট নারী নেত্রী আইভী রহমানসহ ২৪ জনকে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছেন। সেদিন মহান আল্লাহ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বেচে ফিরেছিলেন। জননেত্রী শেখ হাসিনা 
২১ আগস্টে বেঁচে ছিলেন বলেই আজকে বাংলাদেশ সারাবিশ্ব ব্যাপী উন্নয়নের মর্ডেল হিসেবে পরিচিতি পেয়েছে।  এ সময় উপস্থিত সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান ঢাকা -৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। 

মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি লায়ন মোহাম্মদ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মিজবাহুর রহমান ভূঁইয়া রতন ও শরফুদ্দিন আহমেদ সেন্টু,
সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, শামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, জিয়াউদ্দিন জিয়া যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকর রহমান আতিক প্রমূখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ  ১৫ ই আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি