শালিখায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
মাগুরা'র শালিখায় গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ (পুরুষ ও মহিলা) ২০২৩ শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে (২০ আগষ্ট থেকে ৩১আগষ্ট) ১০ দিন ব্যাপি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) ৬ষ্ঠ তম দিনে ভিডিপি প্রশিক্ষণার্থীদের নিয়ে নির্বাচনী মহড়া করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
শনিবার বেলা ১১.০০ টায় উপজেলার শতখালী ইউনিয়নের শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মতিউর রহমান এর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে ভিডিপি প্রশিক্ষণ ক্লাসে নির্বাচন বিষয়ে এবং ভিডিপি (পুরষ ও মহিলা) সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন (বিনু) জানান, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের দক্ষতার সহিত ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আমিনুর রহমান, শতখালী দারুল উলুম মাদ্রাসার সুপার মোঃ হাফিজুর রহমানসহ ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ও ইউনিয়ন প্লাটুন কামান্ডার সহ ভিডিপি প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
Link Copied