ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

ট্রিপল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের হুমকিা অভিযোগ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ৪:৫

খুলনা নগরীর খানজাহান আলী থানার মশিয়ালি এলাকায় ট্রিপল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে আসামিরা। মামলায় সমঝোতা না করলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় মামলার বাদী, সাক্ষী ও তাদের পক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতদের পরিবারের স্বজনরা। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান মামলার বাদী ও নিহত সাইফুল ইসলামের বাবা শহিদুল শেখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মশিয়ালি এলাকায় ২০২০ সালের ১০ জুলাই মুজিবর নামে এক ব্যক্তিকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে পুলিশের কাছে তুলে দেন এই এলাকার তৎকালীন ছাত্রলীগ নেতা জাফরিন, তার দুই ভাই জাকারিয়া ও মিল্টন এবং তাদের বাহিনী। খবর পেয়ে এলাকাবাসী মুজিবরকে কেন পুলিশে দেওয়া হলো তা জানতে জাফরিনদের বাড়ির সামনে জড়ো হয়। এ সময় ৩ ভাইয়ের নেতৃত্ব ২০-২৫ জন এলাকাবাসীর ওপর গুলিবর্ষণ ও বোমা হামলা চালায়। 
এতে আলিম জুট মিলের শ্রমিক নজরুল ইসলাম, রাজমিস্ত্রির হেলপার গোলাম রসুল ও ছাত্র সাইফুল ইসলাম নিহত হন। এ ছাড়া ৯-১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। নিহত সাইফুলের বাবা শহিদুল শেখ ১৮ জুলাই শেখ জাফরিন হাসান, জাকারিয়া ও মিল্টনসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১৫-১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ যশোরের বাঘারপাড়া থেকে জাফরিন, রাজধানীর মিরপুর থেকে জাকারিয়া ও মিল্টনকে গ্রেপ্তার করে। কিন্তু তারা জামিনে বেরিয়ে এসে বেপরোয়া হয়ে উঠেছে। তারা এ মামলায় সমঝোতা করে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের চাপ দিচ্ছে। সমঝোতা না করলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে। এ ছাড়া ভুক্তভোগীদের বিরুদ্ধে ৩-৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে মামলার শহিদুল শেখ বলেন, খুনিদের সঙ্গে সমঝোতা বা আপস হতে পারে না। আসামিরা বাইরে থাকলে বাদী ও সাক্ষীদের ওপর হামলা করতে পারে। এ সময় আসামিদের জামিন বাতিল, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা প্রদান এবং মামলাটির দ্রুত বিচার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

 

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক