ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা মেডিকেলের ৬ কোটি টাকার টেন্ডারে স্থানীয় জনপ্রতিনিধির সেন্ডিকেট


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৮-৮-২০২৩ দুপুর ৩:০

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ কোটি ৮০ লাখ টাকার টেন্ডার সিডিউল ক্রয় করতে পারছেন না কোনো ঠিকাদার। হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে সিডিউল দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। এবিষয়ে ২৪ আগস্ট ইঞ্জিনিয়ার মো. শামীম নামের এক ঠিকাদার যাতে সিডিউল ক্রয় করে দরপত্রে অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের নিকট লিখিতভাবে জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মো. শামীম তার অভিযোগে উল্লেখ করেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য গত ৬ আগস্ট দরপত্র আহবান করা হয়। তিনি দরপত্রের সকল নিয়ম বিধি মেনে অংশ গ্রহণ করার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর কাছে সিডিউল ক্রয় করতে যান। কিন্তু ডা. শীতল চৌধুরী তাকে সিডিউল দিতে অপরগতা প্রকাশ করেন।
জানা গেছে, গত ৭ আগস্ট একটি জাতীয় দৈনিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ইউডিসিএল বর্হিভূত ওষুধ, চিকিৎসা ও সল্য চিকিৎসা সরঞ্জামাদি, গজ ব্যান্ডেজ, তুলা, লিলেন সামগ্রী, এক্স-রে ফ্লিম, ইসিজি পেপার সমূহ, আসবাবপত্র ও কিচেন সামগ্রী এবং আসবাবপত্র সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এসব মালামাল সরবরাহের উক্ত দরপত্রের মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা। পত্রিকার বিজ্ঞপ্তি অনুযায়ি ১০ আগস্ট ২০২৩ হতে ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দরপত্র বিক্রয় করা হবে এবং ৪ সেপ্টেম্বর ২০২৩ বেলা ১০টা হতে ১২ পর্যন্ত দরপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক আগ্রহী ঠিকাদার ও তাদের প্রতিনিধিদের অভিযোগ, পূর্ব নির্ধারিত ব্যক্তিদেরকে উক্ত কাজ পাইয়ে দিতে একজন জনপ্রতিনিধির নির্দেশে ডা. শীতল চৌধুরীর নেতৃত্বে একটি সিন্ডিকেট উক্ত দরপত্র নিয়ন্ত্রণ করছেন।
এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর সাথে তার (০১৭১২ ১৪৯৯৪৯) নাম্বারে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা