জুড়ীতে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার: ভিকটিম উদ্ধার
মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলার প্রধান আসামি জুয়েল আহমদ (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রধান আসামি জুয়েল বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে। এ সময় ১৫ বছরের ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রুসন মিয়াকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। এ দিকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামিকে গ্রেফতার করতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল ঢাকার সাভারে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ওই ভিকটিমকে উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল বলেন, অপহরণ মামলার প্রধান আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন
নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফাইনালে ২য় দল বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব
সিলেটে এইচএসসিতে পাশের হার ৫০.৯০ শতাংশ, ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম
অনটনের সংসারে অদম্য মুন্নার সাফল্য: এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, লক্ষ্য বিশ্ববিদ্যালয়
চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
মনপুরায় এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র, তিন কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে
মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে পৌনে ৩ কোটি টাকার সোনা ডাকাতি
গোল্ডেন এ প্লাস পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ছামিরার উচ্চশিক্ষা
চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজের যাত্রা শুরু
পেকুয়ায় সড়কের পাশের গাছে ঝুলছিল তরুণের মরদেহ, বাবার দাবি হত্যা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন