ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঘাসমারা ওষুধ খাওয়ানোর ৭ দিন পর হাসপাতালে মারা গেলো শান্তা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ১:৩৭
মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী গ্রামের হাবিবুর খানের মেয়ে শান্তা আক্তার সোমবার বেলা ৩টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বামীর পরকীয়ার বাঁধা দেয়াই যেন কাল হয়ে দাড়ালো শান্তা আক্তারের। কৌশলে পানীয় জাতীয় কোল্ড ডিকিংসের সাথে ঘাসমারা ওষুধ খাওয়ানোর ৭ দিন পর হাসপাতালে মারা গেলো শান্তা। এদিকে ঘটনার পর থেকে পালিয়েছে অভিযুক্ত স্বামী।   
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ বছর আগে কালকিনির সনমান্দি গ্রামের আক্কাস হাওলাদারের ছেলে সাইফুল হাওলাদারের সাথে বিয়ে হয় ঘটমাঝি ইউনিয়নের করদী গ্রামের হাবিবুর খানের মেয়ে শান্তা আক্তারের। বছর দেড় পরেই তাদের কোলে এক পুত্র সন্তানের জন্ম হয়। তবে সম্প্রতি পরকীয়ায় জড়িয়ে পড়েন স্বামী সাইফুল। এতে বাঁধা হয়ে দাড়ান শান্তা। এরপরেও টেনেটুনে চলছিল তাদের দাম্পত্ত জীবন। তার স্বামী কৌশলে গত ২০ আগস্ট রবিবার সকাল ১০টায় ঘুরতে নিয়ে যায় আড়িয়াল খাঁ সেতুর পাশে কলাবাগানে। সেখানে তিনি কৌশলে কোকের সাথে ঘাসমারা ওষুধ খাইয়ে দেন শান্তাকে। এক পর্যায়ে বিষক্রিয়া বুঝতে পেলে অজ্ঞান হয়ে পড়ে থাকেন শান্তা। পরে স্থানীয়রা দেখে সদর হাসপাতালে নিয়ে আসেন।
শান্তার মা শেফালী বেগম বলেন, ‘ঘটনার দিনই শান্তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সেই রাতেই ফরিদপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান দু’দিন চিকিৎসা করানোর পর বাড়ীতে আনা হয়। পরে বাড়ীতেও প্রচুর অসুস্থ্য হয়ে পড়লে পুনরায় সদর হাসপাতালে ২৪ আগস্ট ভর্তি করা হয়। সেখানে হাসপাতালের মেঝেতে চিকিৎসা করা হয়। কিন্তু আর বাড়ী নেয়া হলো না আমার মেয়েকে। সোমবার বেলা ৩টায় মারা গেলো।
 
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, একটা অভিযোগ দেয়া আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তবে ওই মেয়ের স্বামীও নাকি পরের দিন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি আছে। এখন পুরো বিষয় তদন্ত করলেই সঠিক রহস্য বের হয়ে আসবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে ৪৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

পটুয়াখালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে পাল্টাপাল্টি অভিযোগ, তীব্র বিতর্ক

ওয়ারিশি সম্পত্তির দখল নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ

কালিহাতীতে নিখোঁজের একদিন পর পুকুরে তাঁতির মরদেহ

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন