ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ডিবির অভিযানে লোহাগড়ার মাদক সম্রাট রমজান ইয়াবাসহ আটক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩০-৫-২০২১ রাত ১০:২১
নড়াইলের লোহাগড়া উপজেলার কামঠানা গ্রামে অভিযান চালিয়ে ৫৭৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম। রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মো. রমজান মোল্লা (৪২) নামে ওই ব্যক্তিকে তার নিজ বসতভিটা থেকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
 
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় কামঠানা এলাকায় অভিযান চালিয়ে রমজান মোল্লাকে ৫৭৪ পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃত রমজান মোল্লা কামঠানা গ্রামের মৃত উলফাত মোল্লার ছেলে।
 
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মাহফুজুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে কামঠানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে ইয়াবাসহ গ্রেফতার করেছি। তাকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে। নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ