ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে ২ সেপ্টেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৪:১৪
আগামী ২ সেপ্টেম্বর নাটোর জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে চিরায়ত বাংলা নাটক ‘মাইলপোস্ট’। ইতোমধ্যে নাটকের মহড়া ও অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ের দিকে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী ৬৪ জেলায় চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের অংশ হিসেবে নাটোরে এই নাটক মঞ্চস্থ হতে চলেছে। দেশব্যাপী চিরায়ত বাংলা নাটক মঞ্চায়নের মূল ভাবনা ও পরিকল্পনায় আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
 
সাঈদ আহমেদ রচিত ‘মাইলপোস্ট’ নাটকটি নির্দেশনা দিচ্ছেন জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী এবং সহ নির্দেশকের দায়িত্ব পালন করছেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা প্রশিক্ষক সৈয়দ মাসুম রেজা।জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদল পরিবেশিত নাটকটিতে ডাকপিওন চরিত্রে অভিনয় করেছেন নাটোরের সিনিয়র অভিনেতা অধ্যাপক আশিষ কুমার সান্যাল, গোরখোদক চরিত্রে রফিকুল ইসলাম নান্টু, মা-এর চরিত্রে মৌসুমী ভট্টাচার্য/আফসানা মিমি, বড় ছেলের চরিত্রে প্রদীপ কুমার সাহা, ছোট ছেলের চরিত্রে জাহিদুল ইসলাম জনি/দেবব্রত সরকার, দিব্য পুরুষ চরিত্রে ওয়াসিম আকরাম শুভ্র এবং চৌকিদার চরিত্রে রাকিবিল বারী।
 
এছাড়াও আলোক পরিকল্পনায় দায়িত্বে আছেন রাকিবিল বারী ও হুমায়ুন কবির টুটুল এবং পোশাক পরিকল্পনায় আফসানা মিমি।নাটকটিতে সংগীত প্রয়োগে কাজ করেছেন সৈয়দ মাসুম রেজা, অন্বেষা দেবনাথ, অন্বেষা অপরাজিতা ও আফসানা মিমি।প্রযোজনা নির্মাণ ও মঞ্চায়ন নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন আলি আহমেদ মুকুল।নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায়। স্থানঃ জেলা শিল্পকলা একাডেমি, নাটোর।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা