সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা অভিযোগ
সাতক্ষীরার শহরতলিতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার মিথ্যা অভিযোগ করেছে ভুক্তভোগী স্বপন বিশ্বাসের বিরুদ্ধে।
সোমবার(২৮ আগষ্ট) সাতক্ষীরা সদর থানায় মিথ্যা অভিযোগটি করেন স্কুলছাত্রীর বাবা সুনীল বিশ্বাস। সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ঘটনার সত্যতা নিশ্চিতে নিপীড়িত মেয়েটির বাবার অভিযোগটি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, মিথ্যা ধর্ষণ চেষ্টার অভিযোগ স্বপন বিশ্বাস জিজিকেএইচ কানাই লাল উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক হিসাবে চাকরি করে।সে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের অরবিন্দু বিশ্বাসের ছেলে। প্রকৃত ঘটনা সম্পর্কে তারা বলেন, অভিযোগ কারী সুনীল বিশ্বাস ভুক্তভোগীর আপন কাকা। জমিতে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। তাদের কাকা-চাচাদের মধ্যে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ আছে। এটা অন্যদিকে প্রভাবিত করতে তার কাকা ভুক্তভোগীর বিরুদ্ধে কাকাতো বোনের ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছে। আসলে এমন কোন ঘটনা সেদিন ঘটেনি। বৃষ্টির কারনে বাড়ির উঠানে কাঁদা থাকায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মেয়েটি কাদায় পড়ে যায়। সেজন্য তার গায়ে কাঁদা মাটি লেগে যায় বলে তাদের ধারণা।
প্রতিবেশী গুরুদাস মন্ডল বলেন, স্বপনের নামে তার কাকাতো বোনের ধর্ষণ চেষ্টার অভিযোগ সম্পুর্ন মিথ্যা। তাদের কাকা-চাচাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেটিকে অন্যদিকে প্রভাবিত করতে পরিকল্পিত ভাবে অন্যের দ্বারা প্রভাহিত হয়ে মেয়েটির বাবা এই অভিযোগটি করেছে।
ভুক্তভোগী স্বপন বিশ্বাসের আপন মেজ জ্যাঠা ও মেয়েটির জ্যাঠা বাকাল বিশ্বাস বলেন, আমাদের ভাই-দাদাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেটা একটা কুচক্রী মহল ফায়দা লোটার জন্য এটি করেছে। স্বপনকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অভিযোগ কারী ও ভুক্তভোগী উভয় সম্পর্কে আমার ভাই এবং ভাইপো হয়।
স্থানীয় ব্রহ্মরাজপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামের ইউপি সদস্য সুভাষ চন্দ্র মন্ডল বলেন, স্বপন বিশ্বাস পারিবারিক প্রতিহিংসার স্বীকার হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি এটার নিরেপক্ষ তদন্ত চাই।
ভুক্তভোগী স্বপন বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ সম্পুর্ন মিথ্যা। সে আমার সম্পর্কে কাকাতো বোন হয়। আমি জিজিকেএইচ কানাই লাল উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কাজ করি। ছাগলে গাছ খেল আর আমি তাকে নাকি তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেছি! এটা কিভাবে সম্ভব। আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো চেষ্টা চলছে।
সাতক্ষীরা সদর থানায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগকারী সুনীল বিশ্বাসের সাথে ঘটনার সত্যতা নিশ্চিতে তার ব্যবহারিত ফোনে(০১৭৭২৪১৩৯০০) বারবার চেষ্টা করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই। যার জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নাই।
মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণ পাইতে জেলা পুলিশ সুপারের হস্তেক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী স্বপন বিশ্বাস ও পরিবার
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে