ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

কোরআনের পাখিদের তৃপ্তি যেন বঙ্গবন্ধুর নাজাতের উসিলা হয় : মোহাম্মদ ইমরান


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:৩৮
শোকের মাস  আগস্ট উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ সকল শহিদের মৃত্যুবার্ষিকীতে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া ও মিলাদ মাহফিল সীতাকুণ্ড পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ ইদিলপুর আলহাজ্ব আব্দুল বারী ইসলামি কমপ্লেক্স ও মাদরাসায় অনুষ্ঠিত হয়। 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও পরলোকগত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাসুদ বিল্লাহ।
 
এ সময় সীতাকুণ্ডের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের সাথে আরো উপস্থিত ছিলেন, মাদরাসার পরিচালক ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দীন ভূইয়া, হাফেজ মাওলানা ওসমান গণি, হাফেজ মাওলানা সালাউদ্দীন, সাবেক ছাত্রনেতা করিম সহ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।
 
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত উদ্যোগে আল্লাহর নামে বকরী জবেহ্ করে মাদরাসার ছাত্রদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যহ্নভোজে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান কোরআনের পাখিদের আদর-যত্ন করে খাবার তুলে দেন। কোরআনের পাখিদের আল্লাহর মেহমান বলে সম্বোধন করে তাদের পাতে ভাত তুলে দেন। তাদের তৃপ্তি যেন বঙ্গবন্ধু ও পরিবারসহ সকল শহিদের নাজাতের উসিলা হয় এই দোয়া কামনা করেন।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন