নড়াইল সদর পাইকমারী গ্রামের গৃহবধূ বিপাশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আদালতে মামলা
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন এর পাইকমারী গ্রামে বিদেশে (সৌদি আরব) পাঠানোর প্রলোভন দেখিয়ে ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ও টুকু কাজির মেয়ে বিপাশার বিরুদ্ধে।
মামলা সূত্রে জানা যায়, গত বছর শুরুর দিকে আসামী বিপাশা, পার্শ্ববর্তী নিধিখোলা গ্রামের ছলেমান মোল্লার ছেলে বেকার রেকন মোল্যাকে ৬ লক্ষ টাকার বিনিময়ে ২ মাসের মধ্যে সৌদি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলে ওই বছরের মার্চ মাসের ২৩ তারিখে ভুক্তভোগী তার হাতে ৬ লক্ষ টাকা তুলে দেয়। কিন্তু ২ মাস অতিবাহিত হলেও টাকা ফেরত না দিলে স্থানীয়দের নিয়ে উভয় পক্ষ বিপাশার বাড়ীতে বসেন।
অতঃপর বিপাশা ইসলামি ব্যাংক নড়াইল শাখার একটি চেকে ৬ লাখ টাকা উল্লেখ সহ স্বাক্ষর করে ভুক্তভোগীকে দিলে ওই দিন ব্যাংকে নিয়ে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিজঅনার হয়। পরিশেষে উপায়ান্তর না দেখে আইনজীবীর শরণাপন্ন হয়, আইনজীবীর পরামর্শ অনুযায়ী লিগাল নোটিশ পাঠানো হয়।
নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে আসামিপক্ষের কোন জবাব না পেয়ে বিচার চেয়ে ভুক্তভোগীর পিতা বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied