ভালো নেই 'মানিকগঞ্জের মানিক' বাংলাদেশ বেতার ও বিটিভির সংগীতশিল্পী- খোকন
মানিকগঞ্জের মানিক খ্যাত বাংলাদেশ বেতার ও বিটিভির এক সময়ের প্রায় নিয়মিত সংগীতশিল্পী মনিরুল ইসলাম খোকন । এক সময় যিনি নিজের কথা, সুর ও কণ্ঠ দিয়ে মাতিয়েছেন হাজারো শ্রোতা ভক্তদের মন; তবে কালের কাছে ভাগ্যের নির্মমতার কাছে মানুষ যেমন অসহায় এ সংগীতশিল্পীর ক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। প্রায় ৩-৪ বছর যাবৎ যাওয়া হয় না কোন সংগীতানুষ্ঠানে। থাকছেন চার দেয়ালে সীমাবদ্ব । শরীরে বেড়েছে বিভিন্ন রোগের উপস্থিতি। ডাক্তারি চিকিৎসা করাতে পরিবার হিমশিম খাচ্ছে। পাশে পাচ্ছেন না কাউকেই। একমাত্র স্ত্রী সুফিয়া আক্তার ঝর্ণা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন তার সেবায় ।
ঝর্ণা বলেন, ডাক্তার বলেছেন তার বাল্ব পাম্প করে না ঠিক মতো। তাছাড়া ফুসফুসেও রয়েছে রোগের উপস্থিতি। ঝর্ণা তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।
মনিরুল ইসলাম খোকন প্রথমে ১৯৮৭ সালে গীত রচয়িতা হিসেবে তালিকাভুক্ত হন বাংলাদেশ বেতারে। এরপর ঢেলে সাজান নিজেকে। হয়ে ওঠেন সময়ের সম্ভাবনাময়ী সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী। তিনি প্রায় ১২০ টিরও বেশি গান পরিবেশন করেছেন নিজের কথা ও সূরে। তার নিজের লেখা গান বিখ্যাত সংগীতশিল্পী শেখ সাদী খানের সূরে ১৯৮৯ দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী কনকচাঁপা পরিবেশন করেন 'তুমি ভালোই করেছো আমাকে ভালো না বেসে' ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর চারিদিকে ছড়াতে থাকে গুণী এ শিল্পীর নাম। মনিরুল ইসলাম খোকন সিংগাইরের জয়মন্টপ ইউনিয়নের খানবানিয়ারা গ্রামে বিখ্যাত খান পরিবারের সন্তান। তার বাবা মরহুম ফজলুল হক খান ছিলেন তৎকালীন পুলিশ সুপার । মনিরুল ইসলাম খোকন বলেন , নিঃসংগতা সত্যিই পীড়াদায়ক । চিকিৎসার জন্য ব্যাপক খরচ হচ্ছে । কারও কাছ থেকে কোন আশা ভরসা পাচ্ছিনা। আবেগে তিনি আরও বলেন, বাংগালীর জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার বিশেষ একটি গান রেকর্ড করা হয়েছে অসুস্থতার জন্য সামনে আগাতে পারছি না। মৃত্যুর আগে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে এ গানটি সামনে বসিয়ে শুনাতে পারতাম তবে সার্থকতা অনুভব করতাম।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied