ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আগামীকাল দেড় ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ২:৪২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্মিতব্য পদচারী সেতুতে ডেকবিম বসানো হবে। এজন্য আগামীকাল শনিবার (৭ ‍আগস্ট) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দেড় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সীতাকুণ্ড উপ-বিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন চৌধুরী।
 
সওজের চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম সড়ক বিভাগাধীন ঢাকা (যাত্রাবাড়ী)-কুমিল্লা (ময়নামতি)-চট্টগ্রাম-কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ১৯৬ কিলোমিটারে টেরিয়াল নামক স্থানে স্টিলের ফুটওভার ব্রিজের নির্মাণকাজ চলমান রয়েছে। ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপনের জন্য শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোট দেড় ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। 
 
পিন্টু চাকমা বলেন, ডেকবিম তোলার সময় দুর্ঘটনা এড়াতে মহাসড়কের দুই পাশের লেন বন্ধ থাকবে। এ সময় যান চলাচল বন্ধ থাকায় সাময়িক অসুবিধার সৃষ্টি হবে। এজন্য সওজ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
 
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী রুকন উদ্দিন বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পদচারী সেতুটি নির্মাণ করা হচ্ছে। গত এপ্রিলে শুরু হওয়া সেতুটির নির্মাণকাজ আগামী দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি শেষ হবে বলে আশা করছি।
 
সেতুটির কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সওজের সেতুর সংখ্যা দাঁড়াবে ৯টি। এছাড়া মহাসড়কের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যাণ্ড কলেজের সামনে একটি বেসরকারি পদচারী সেতু রয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ