কুবিতে 'পদ্ম গোখরা সাপে'র ২৬ টি ডিম উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের পাশের ড্রেনের পাইপ থেকে অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিমের সহযোগিতায় 'পদ্ম গোখরা সাপে'র ২৬ টি ডিম উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০আগস্ট) ডিমগুলো উদ্ধার করেন এবং ডিমগুলো যে পদ্ম গোখরার সেই বিষয়টি নিশ্চিত করেছেন স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, 'এটি অত্যন্ত বিষধর একটি সাপ,পাহাড়ি অঞ্চল হওয়ায় রাতে সবার সাবধানে চলাচল করা উচিত, সাপের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়েছে বিধায় ড্রেনের পাইপে ডিম দিয়েছে।'ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, গতকাল আনুমানিক দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আদনান আলম ড্রেনে ডিমগুলো দেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জানালে তারা ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্য নজরুল ইসলাম ফেনী থেকে এসে সন্ধ্যা সাড়ে ছয়টার স্নেক রেসকিউ টিম অভয়ারণ্য কুবির সহায়তায় ডিমগুলো উদ্ধার করেন। সেখানে প্রায় ২৬ টি ডিম ছিলো।
এ ব্যাপারে আদনান আলম বলেন, 'ডিপার্টমেন্ট থেকে রুমে আসার সময় ড্রেনের মধ্যে ১৬ টি ডিম দেখতে পাই,তারপর অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দীপ ভাইকে ফোন দিয়ে বিষয়টি জানাই। এরপর নজরুল ভাই এসে আরো ১০ টি ডিম উদ্ধার করে।'
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied