ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জগন্নাথপুর থানার রাজিব রহমান জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ৬-৮-২০২১ দুপুর ২:৪৯
সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান। এ উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জের পুলিশ লাইনস মিলনায়তনে এক অনুষ্ঠানে ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষণা করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার আয়াতুন নবী, মো. আবু সাঈদ, জয়নাল আবেদীন, পারভেজ আলম চৌধুরী ‍এবং পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন।
 
জানা যায়, জগন্নাথপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অস্ত্র উদ্ধার, মাদক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতারসহ সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কার দেয়া হয়।
 
এ ব্যাপারে এস আই রাজিব আহমেদ জানান, এ গৌরব শুধু তার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে তিনি এ গৌরব অর্জন করেছেন। এ পুরস্কার তিনি থানার প্রত্যেক সদস্যকে উৎসর্গ করেছেন বলে জানান।

এমএসএম / জামান

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য