ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় দলিল লেখককে পিটিযে হত্যাঃ আটক ২


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ৪:১৮

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এস এম বরকত আলী  ওরফে সাহেব (৬৫) নামে এক দলিল লেখককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নিহতের স্ত্রী মোসাঃ ফাতেমা খাতুন (৪৮) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ১২ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। 
আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন।

 এর আগে লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীনসহ ১০/১২ জনের একটি দল  হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব ওই গ্রামের বাসিন্দা ছিলেন।এ ঘটনার পর থেকে হেমায়েত ওরফে রুনুসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই

এ বিষয় জানতে চাইলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দৈনিক সকালের সময়কে বলেন, এস এম বরকত আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী মোসাঃ ফাতেমা খাতুন বাদী হয়ে মামলা করেছেন।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন।আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ