এডিসের উৎস সম্পর্কে অনলাইনে তথ্য দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব : তাপস
শুধু নিয়ন্ত্রণকক্ষের টেলিফোন নাম্বারসমূহে নয়, ঢাকাবাসীকে অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আবারো আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (৬ অগাস্ট) এক ভিডিওবার্তায় তিনি ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেয়ার এ আহ্বান জানান।
মেয়র তাপস বলেন, যে কোনো ব্যক্তি, ঢাকাবাসী যে কোনো এলাকা থেকে অনলাইনে আমাদের ওয়েবসাইটে সুযোগ রয়েছে, আমাদেরকে তথ্য দিতে পারেন কোথায় এডিস লার্ভা রয়েছে, কোথায় উৎস রয়েছে, কোথায় রোগী রয়েছে৷ এ বিষয়গুলো পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
ঢাদসিক মেয়র বলেন, আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে সকল তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে আমাদের কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের মশককর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। আমরা সেই এডিস লার্ভার উৎস নিধন করছি এবং চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক সেটা তদারকি করা হচ্ছে।
ওয়েবসাইটে আবেদনের লিংক : https://forms.gle/gPamcWqJNFtDZvir6
দক্ষিণ সিটি করপোরেশনের যে কোনো বাসিন্দা উক্ত ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যে কোনো বাসা-বাড়িতে সম্পূর্ণ বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।
জামান / জামান
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ