ইবিতে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স
ইবিতে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।২ সেপ্টেম্বর সকাল ১১টায় এ্যান্টি র্যাগিং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুজিব চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে এ্যান্টি র্যাগিং কমিটির আহবায়ক প্রফেঃ ড.শাহাদাৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপাচার্য প্রফেঃড.শেখ আঃসালাম,উপ-উপাচার্য প্রফেঃ ড.মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেঃড.আলমগীর হোসেন ভূইয়া,ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান প্রমূখ।উপাচার্য বলেন, র্যাগিং একটি সামাজিক ব্যাধি এটি প্রতিরোধ করতে আমাদেরকে যা করতে হবে আমরা তাই করব।মহামান্য হাইকোর্ট র্যাগিংকে নিষিদ্ধ করেছে।র্যাগিংয়ে দোষীদের আজীবনের জন্যে বহিষ্কার করে ইবি দেশের শিক্ষাঙ্গনে নজির স্থাপন করেছে।কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।অন্যদিকে ইবির বিভাগে বিভাগে চলছে নবীন বরন উৎসব।২০২২-২৩ইং সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস মুখরিত।গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের আয়োজনে পালিত হয়েছে নবীন বরন উৎসব।এবার কেন্দ্রীয় ভাবে নবীন বরন উৎসব না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।শিক্ষার্থীদের অভিযোগ তাদের নিকট থেকে নবীন বরন উৎসব খাতে চাঁদা নিয়েছে ইবি কর্তৃপক্ষ।চাঁদা নিয়েও কেন্দ্রীয় ভাবে নবীন বরন উৎসব পালন না করার বিষয়ে ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান সকালের সময়কে জানান ,কেন্দ্রীয়ভাবে নবীন বরন উৎসব পালন করতে অনেক অর্থের দরকার হয়।বিশ্ববিদ্যালয় অর্থ সাশ্রয় নীতি গ্রহণ করেছে।যেকারণে সপ্তাহে দুই দিন ক্যাম্পাস বন্ধ থাকার পরেও পরিবহন বন্ধ করে একদিন অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। সময় সুযোগ বুঝে কেন্দ্রীয় ভাবে নবীন বরন উৎসব পালন করা হবে।
এমএসএম / এমএসএম
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্যাপন
ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ফেসবুক পোস্ট ঘিরে ডিআইইউ প্রক্টরের অপসারণ দাবি, চ্যালেঞ্জ প্রক্টরের
সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন