নাটোর হত্যা মামলার প্রধান আসামিকে কুপিয়ে হত্যা
নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি ওসমান গনি নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানার কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসমান গনি উপজেলার একই গ্রামের বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউল এর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করে। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন বলে পুলিশ জানান।
ওসি মো. উজ্জল হোসেন জানান, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে বলে এ কর্মকর্তা জানান।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড