কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে বরাদ্দ প্লট ভাড়া দিয়ে গড়ে তোলা হয়েছে দোকান শপিংমল
গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে বরাদ্দ প্লট ভাড়া দিয়ে গড়ে তোলা হয়েছে দোকান শপিংমল। বিসিক সূত্রে জানা গেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার উন্নয়নে ১৯৮৭ সালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ৪৪ দশমিক ৫০ একর জায়গার ওপর ৩.১০ কোটি টাকা ব্যয়ে এ শিল্প নগরীটি গড়ে ওঠে। এখানে ২৭৪ টি প্লট রয়েছে। এসব প্লটের মধ্যে ১৪৫ টি শিল্প ইউনিট আছে। এগুলোর মধ্যে নির্মানাধীন রয়েছে চারটি। অপেক্ষমাণ একটি এবং ১৬ টি প্লট রয়েছে নিষ্ক্রিয় বা রুগ্ন।
বরাদ্দ প্লট ভাড়া দিয়ে গড়ে তোলা হয়েছে, মোবাইল এ্যাসোসরিস এর দোকান, খাবার হোটেল, জুতার দোকান,ব্যাংক বীমা,শপিংমল, ওষুধ এর দোকান, মোবাইল এর দোকান, আবাসিক হোটেল,ফাস্টফুড,চায়ের স্টলসহ ভ্যারাইটিজ প্রায় ৫ শতাধিক দোকান।
কোনাবাড়ী বিসিক শিল্প নগরী দেখে বোঝা যায় এখানে নিয়ম নীতির কোন বালাই নেই। অনেকে আবার বরাদ্দ প্লট ভাড়া দিয়েছেন বিভিন্ন ব্যবসায়ীর কাছে। বরাদ্দ প্লট ভাড়া দিয়ে দোকান শপিংমল করা এ যেন মামুলি ব্যাপার।
গাজীপুর জেলা বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো.কামাল পারভেজ জানান,প্লট বরাদ্দ নিয়ে ভাড়া দেওয়ার নীতিমালা নেই। তবে ভাড়ার নীতিমালা আছে। সেই নীতিমালা হচ্ছে যদি কোন চালু ইন্ডাস্ট্রি প্রডাকশন চলতেছে মালিক যদি চায়
তার যতটুকু বরাদ্দ নেওয়া তার ফিফটি পার্সেন্ট ভাড়া দিতে পারবে। তিনি বলেন,অনেক সময় দেখা যায় তাদের ব্যবসা ভালো হচ্ছে না বা তাদের এতো
টাকার প্লট বরাদ্দ নেওয়ার পর লছ হচ্ছে তখন তারা ভাড়া দিতে পারবে বিসিকের অনুমতি সাপেক্ষে।
এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। ইতিমধ্যে ওই শিল্প মালিকদের চিঠি দেওয়া হয়েছে। সেখানে ওই মালিকদের বৈধ্য ভাড়ার চুক্তিতে আনার চেষ্টা করবো। হাইওয়ে রোডের সাথে হওয়ায় একজনের দেখাদেখি আরোকজন ভাড়া দিয়েছে। তারা আমাদের লিখিত ভাবে জানিয়েছেন গাড়ী পার্কিং
এবং লোডিং আনলোডিং এর জায়গা না থাকার
কারণে তাঁরা প্লট বরাদ্দ নিয়ে দোকান শপিংমল ভাড়া দিয়েছেন। যদিও তাদের এমন অভিযোগ সঠিক নয়। কারণ তাদেকে যখন প্লট বরাদ্দ দেওয়া
তখন গাড়ী পার্কিং এবং লোডিং আনলোডিং এর জন্য জায়গা দিয়েই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা বলেন,এই বিষয়টি নিয়ে কাজ চলছে। দেখি এদের শাস্তির আওতায় আনা যায় কিনা। এসময় নিউজ না করার জন্য প্রতিবেদককে অনুরোধ করেন ওই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied