মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে জেল-জরিমানা
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (৬ আগস্ট) সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাছবারইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদে কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ড্রেজার মালিক পিরোজপুরের চামিগ্রামের জাহাঙ্গীর বাহাদুরের ছেলে সম্রাট মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানিকগঞ্জ সদর উপজেলার কান্দা পৌলী গ্রামের বালু ব্যবসায়ী জবেদ আলীর ছেলে আলী আজম, পৌলী গ্রামের আছেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ও মোহন মিয়ার ছেলে মাইনুদ্দিন মিয়াকে ৫০ হাজার টাকা করে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, পাশাপাশি ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে আরো ৪ জনকে। দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের স্বরুপকাঠি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জসিম উদ্দিন, ঘিওর উপজেলার চরমির্জাপুর গ্রামের আয়নাল হোসেনের ছেলে নুরুল ইসলাম, সদর উপজেলার গোয়ালডিঙ্গী গ্রামের খৈমুদ্দিনের ছেলে জসিম উদ্দিন, পৌলী গ্রামের আলাল উদ্দিনের ছেলে বদর উদ্দিন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied