ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ৩০০ পিচ ইয়াবাসহ আটক ২


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩-৯-২০২৩ দুপুর ৪:৫৫
নড়াইলের লোহাগড়ায় ইয়াবাসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার রামকান্তপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকরা হচ্ছে উপজেলার রামকান্তপুর গ্রামের কাউছার মোল্যার ছেলে  পলাশ মোল্যা (৩৫) ও একই গ্রামের জবু মোল্যার ছেলে নিলু মোল্যা  (৩০)। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে তাঁদের পাঠানো হয়েছে। 
উপপরিদর্শক (এসআই) মোঃ রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ৩০০(তিনশত) পিচ ইয়াবাবসহ নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়।  
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, তাঁদের কাছ থেকে ৩০০(তিনশত) পিচ ইয়াবাসহ নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ