শালিখায় গাঁজাগাছ ও ইয়াবাসহ আটক- ৩
মাগুরার শালিখায় কাচা গাঁজাগাছসহ তরিকুল ইসলাম (৩৬) ও আয়েশা বেগম (৩০) নামে এক দম্পতিকে আটক করেছে শালিখা থানা পুলিশ । সোমবার বিকালে আসামী তরিকুল ইসলামের বাড়ি থেকে তাদের আটক করা হয়। তারা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও ওই দিন রাতে শালিখা উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ মাগুরা সদর থানার টিলা গ্রামের তাহাজ্জত খাঁর ছেলে মোস্তাক খাঁ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাদের আটক করেন।
তথ্যটি নিশ্চিত করে শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবতায়নের লক্ষ্যে শালিখা উপজেলাকে মাদক মুক্ত করতে মাগুরা জেলা পুশিল সুপার মশিউদ্দৌলার রেজা পিপিএম(বার) এর দিকনির্দেশনায় আমাদের অভিযান চলছে তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি গাঁজাগাছসহ দুইজন এবং ৫০ গ্রাম শুকনা গাঁজা ও ২০ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক কোর্টে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied