ইবিতে কর্মকর্তা- কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ক্যাম্পাস স্থবির
ইবিতে পোষ্য কোটার আন্দোলন এখন তুঙ্গে। ইবি চাকরিজীবিদের ব্যানারে গত ১৬ জুলাই থেকে চলে আসা এ আন্দোলনের প্রায় দেড়মাস পরে কর্মকর্তা- কর্মচারীরদের পোষ্য কোটার এক দফার আন্দোলন এখন ষোল দফায় রূপ নিয়েছে।ইবি প্রশাসন দাবী না মানায় অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা করা হয়েছে বলে ইবি চাকরিজীবি সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে সমিতির নেতৃবৃন্দ ঘোষণা করেন যে,৪ সেপ্টেম্বর থেকে দাবী আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মনিরতি চলবে।তথ্য সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই থেকে ইবি চাকরিজীবির পোষ্য হলেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দিতে হবে মর্মে এক দফার আন্দোলন চলে আসছিল। ৪ আগস্ট থেকে ৫ ঘন্টার কর্মবিরতি পালন করে এ সমিতি।শোকের মাস আগস্ট ও নতুন শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্যে সে আন্দোলন কিছুটা নমনীয় করা হয়। গত শনিবার থেকে এক দফার আন্দোলন কে ষোল দফায় বাড়িয়ে নতুন রূপে লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে ইবি চাকরিজীবি সমিতি। তাদের উল্লেখযোগ্য দাবীগুলো হল:চাকরির বয়স ৬২ বছর করা,পোষ্য কোটার শর্ত শিথিল করা,চাকরিজীবিদের সেশন বেনিফিট প্রাপ্যতা নিশ্চিত করা,আইসিটি সেলের উপ- রেজিস্ট্রার মমতাজের চাকরি অব্যহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা,ইবির চাকরিজীবিদের মৃত্যুর পরে যোগ্যতম পোষ্যেকে ৯০ দিনের মধ্যে চাকরি নিশ্চিত করা,পরীক্ষার সময়ে কর্মকতা-কর্মচারীদের পারিশ্রমিক বৃদ্ধি করা,১১জন প্রশাসনিক কর্মকর্তাকে শাখা কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া সহ ১৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে লাগাতার এ কর্ম বিরতির ঘোষণা করেন এ সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুট।সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত পাচ ঘন্টা কর্মবিরতি করেছে।কর্ম বিরতিতে ক্যাম্পাস স্থবির হয়ে পড়ে।পরিবহন বন্ধ করে আন্দোলন করায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। নিজেদের সন্তানদের সুবিধা দিতে অন্যের সন্তানকে জিম্মি করে দাবি আাদায়ের অভিযোগ উঠেছে।এ বিষয়ে আন্দোলনরত সমিতির সভাপতি জানান,প্রশাসন আন্দোলনের সময়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেটা বাস্তবায়ন করেনি।সিন্ডিকেট সদস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেঃড.রেজওয়ানুল ইসলাম সকালের সময়কে বলেন,সামনে সিন্ডিকেট আসলেই দাবীদাওয়ার আন্দোলন চাঙা হয়ে ওঠে।উল্লেখ্য এ কোটা সম্পর্কিত একটি রিপোর্ট গত ৩ জুলাই দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশ করা হয়।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত