কোনাবাড়ি-কাশিমপুর সড়কের সংস্কার কাজের উদ্বোধন
দীর্ঘদিন প্রতীক্ষার পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের ৭ কিলোমিটার সংস্কার কাজ শুরু করা হয়েছে । মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক (এমপি) জরুন লক্ষু মার্কেট থেকে কোনাবাড়ী বাসস্ট্যান্ড পর্যন্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
পরে জরুন থেকে কাশিমপুর হয়ে বাগবাড়ী পর্যন্ত সংস্কার কাজের উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ,স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সেলিম রহমান, কাউসার আহমেদ, সংরক্ষিত নারী কাউন্সিলর বেনু বারেকসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন । আগামী ৬ মাসের মধ্যে সড়কটির সংস্কার কাজ শেষ করে জনদুর্ভোগ লাগবের জন্য তিনটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ভাগ করে দেয়া হয়েছে ।
সংশ্লিষ্টরা জানায়, কয়েক বছর আগে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করে সংষ্কার কাজের জন্য প্রায় ১৭শ কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার । কিন্তু অধিগ্রন জটিলতার কারণে কাজের অগ্রগতি ঝিমিয়ে পড়ে। দীর্ঘিদিন সংস্কার না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে মানুষের দুর্ভোগ লাগবে আপাতত ২৪ ফিট প্রশস্ত ৭ কিলোমিটার এলাকায় আরসিসি এবং প্রায় দুই কিলোমিটার কার্পেটিং এর উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন । পাশাপাশি ৬০ ফুট প্রশস্ত করণের জন্য জমি অধিগ্রহনের কার্যক্রমও চলবে । আগামী ছয় মাসের মধ্যে ৬৬ কোটি ৯৮ লাখ ৫৯০ টাকা ব্যায়ে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান এ সড়কের সংস্কার কাজ শেষ করবে বলেও জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণ জানান, ৬০ ফুট প্রশস্ত করে সড়কটি সংষ্কারের জন্য বরাদ্ধ পাওয়া গেলেও জমি অধিগ্রহন নিয়ে বেশ জটিলাতা সৃষ্টির কারণে কাজ বন্ধ থাকে । সিটির নাগরিকদের দুর্ভোগের কথা বিবেচনায় এনে আপাতত সড়কটি সংস্কার কাজ ২৪ ফুট প্রশস্ত করে করা হচ্ছে । জমি অধিগ্রহন জটিলতা শেষ হলে ৬০ ফুট প্রশস্ত করে আবারও এ সড়কের উন্নয়ন কাজ করা হবে ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, সড়কটি যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়ায় আপাতত ২৪ ফুট প্রশস্ত করে সংস্কার কাজ করা হচ্ছে । পরবর্তীতে জমি অধিগ্রহনের মাধ্যমে ৬০ ফুট করা হবে । দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে তিনটি ঠিকাদার প্রতিষ্ঠান একযোগে কাজ শুরু করবে । এক্ষেত্রে স্থানীয়দের ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনদের সহায়তা করারও আহ্বান জানান,তিনি । এছাড়া সড়কটি পাশে থাকা জমির মালিক ও ভবন মালিকদের জমি অধিগ্রহনের ক্ষেত্রে মানষিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান, মুক্তিযুদ্ধ মন্ত্রী ।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied