বাউফলে নারীর অধিকার শীর্ষক সেমিনার
পটুয়াখালীর বাউফলে নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে ভূমি ও কৃষিতে নারীর অধিকার স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি উন্নয়ন সংস্থা স্পিড ট্রাস্ট আয়োজনে ও এএলআরডি সহযোগিতায় মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্পিড ট্রাস্ট মিশন অব হেড সামসুল ইসলাম দিপু সভাপতিত্বে ও স্পিড ট্রাস্ট উজ্জীবকা সাইফুল ইসলামের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশীর গাজী ।
ভূমি ও কৃষিতে নারীর অধিকারের নিয়ে এএলআরডি উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি সেমিনারে বলেন, বাংলাদেশে নারী ও পুরুষের মধ্যে সমতায়নের পথে একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা হলো ভূমিতে নারীর অধিকারহীনতা। মূলত বৈষম্যমূলক সামাজিক ক্ষমতা কাঠামো এবং পিতৃতান্ত্রিক ক্ষমতা সম্পর্কের কারণেই নারীরা ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শুধু ভূমি নয়, কৃষি বা কৃষিজ উৎপাদন থেকেও বঞ্চিত হচ্ছে নারীরা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীপ কুমার কুন্ড, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেযারম্যান শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, স্লোব বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা ও বাউফল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনছার মোল্লা, আরডিএস পরিচালক আঃ খালেক প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied