ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৩৪

মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল-ম্যাটস শিক্ষার্থীরা বুধবার (০৬ সেপ্টেম্বর) পাবনায় ইন্টার্নশিপ বহাল এবং অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়নের প্রতিবাদ ও সংশোধনসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে । শিক্ষার্থীরা  একই দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনসহ ম্যাটস আন্দোলনকারীরা পাবনা প্রেসক্লাবের সামনে দুই ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করে।
৪ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ  বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
শিক্ষার্থীরা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃপক্ষ ম্যাটসের নতুন কারিকুলাম প্রদান করে। এতে ম্যাটস শিক্ষার্থীদের ইন্টার্নশিপসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় বাতিল করে। যা আমাদের জাতীয় জীবনে দক্ষ মেডিকেল অ্যাসিস্টেন্ট হিসেবে গড়ে উঠা  থেকে বঞ্চিত করবে। এসবের প্রতিবাদে এবং আমাদের চার দফা দাবিতে এই আন্দোলন করছি। আমাদের জন্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারি চাকরিতে নিয়োগ ও নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
দেশের ১৪টি সরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল তালাবদ্ধ করে আন্দোলনের অংশ হিসেবে চলতি বছরের   ১৪ মার্চ থেকে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, আন্দোলনকারীরা যোগ করেন।  
এানববন্ধনে বক্তৃতা করেন বিডিএমএ’র পাবনা জেলা সভাপতি মতিউর রহমান, সারোয়ার হোসেন সোহাগ, হেলাল উদ্দিন সজীব, জান্নাতুল ফেরদৌস, আব্দুস সামাদ নোমান, মাসুম ইকবাল প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির