ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে ৩১ টি স্বর্নের বারসহ চোরাকারবারি আটক


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৬-৯-২০২৩ বিকাল ৫:২৯
৬ কোটি টাকা মূল্যর ৩১টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ভারতে পাচারকালে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে প্রায় ৬ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা মূল্যর ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। এসময়  দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ সেম্টম্বর) দুপুরে সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক এতথ্য জানান। আটককৃতরা হলেন-সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মো.বাবর আলীর ছেলে মো.তুহিন (২০) ও একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. সজীব হোসেন (২২)। লে. কর্নেল আশরাফুল জানান, বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা দিয়ে দুইটি পালচার মোটর সাইকেলে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে বলে খবর আসে। বিজিবি বৈকারী সীমান্তের সরদার পাড়া এলাকা থেকে মো.তুহিন ও মো.সজীবকে দুইাট পালচার মোটরসাইকেলসহ আটক করে। এসময় চোরাকারবারীরা স্বর্ণেরবার গুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভিতরে বিশেষ ভাবে লুকিয়ে রাখে। পরে তাদের তল্লাশী করে ৩১টি  স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৩০
লাখ ৮৬ হাজার ৪৭৮ টাকা। তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক মো.তুহিন ও মো.সজীবকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা