ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

শেখ হাসিনার অধীনেই ভোট, ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছি


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৩:২

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে সংবিধানের ভিত্তিতেই হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ  ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে রোড টু স্মার্ট বাংলদেশ কর্মসূচির আওতায় ও স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
কবির বিন আনোয়ার বলেন,‘শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে এবং সংবিধানের ভিত্তিতেই হবে। সত্যিকার অর্থে আমরা ভোটযুদ্ধের জন্য তৈরি হচ্ছি। যেন আমরা যদি সঠিকভাবে ভোটারদের কাছে পৌঁছাতে পারি। একটি উৎসব মুখর পরিবেশ তৈরি করে ভোটদের উৎসাহিত করবো। আমরা জনগণকে সাথে নিয়ে ভোটের মাধ্যমেই স্বশরীরে ভোট দিয়ে এবং মানুষকে সাথে নিয়েই সমস্ত যড়যন্ত্র মোকাবেলা করবো।’
ড. ইউনুস প্রসঙ্গে সাবেক এই মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘অবশ্যই উনি সম্মানিত ব্যক্তি। কিন্তু যারা স্বাধীনতাবিরোধী তারাই এটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কিভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে নোবেল। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পড়ার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার কি অবদান তা বোধগম্য নয়।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে স্মার্ট কর্ণার বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সহ-সভাপতি আ স ম আব্দুর রহিম পাকন, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির