ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষক মানুষ গড়ার কারিগর সরকার শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছেঃ মাহবুব উল আলম হানিফ এমপি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৩:৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন,শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর।বর্তমান সরকার শিক্ষকদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।শিক্ষাকতা কোন পেশা নয় এটা একটি মহান ব্রত।মহান সেই ব্রত নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের এগিয়ে আসতে হবে।শিক্ষকগণই শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ রূপান্তরে সহযোগিতা করতে পারেন।শিক্ষার্থীরা সর্বদা শিক্ষকগণকে সমীহ করে চলে।গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলা কলেজ পর্যায়ের সকল শিক্ষক সমাজ কর্তৃক আয়োজিত 'বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক সমাজের ভূমিকা'শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্প কলা একাডেমিতে ঝাউদিয়া কলেজের অধ্যক্ষ নুরজাহান শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া -৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ এবং কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মোঃআতাউর রহমান আতা। অনুষ্টানে বক্তব্য দেন,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কুষ্টিয়া জেলা সভাপতি ও সহকারী অধ্যাপক ডক্টর মোঃ শাহনেওয়াজ আলী,অধ্যক্ষ ডক্টর মোঃ আঃ করিম,

অধ্যক্ষ(অব)আঃসাত্তার,সহকারী অধ্যাপক মোঃ মাহবুব আলম,সহকারী অধ্যাপক মোঃমিজানুর রহমান, সহকারী অধ্যাপক নাসরিন সুলতানা,সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মনির প্রমূখ।দীর্ঘ সময় ধরে তিনি শিক্ষকদের বিভিন্ন দাবী-দাওয়া ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।  অনুষ্টানে সদর উপজেলাধীন ১৫টি কলেজ পর্যায়ের প্রায় সাতশত শিক্ষক/শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত