রাজস্থলীতে পেশাদার সাংবাদিক সাথে নবাগত ইউএনওর সৌজন্যে মতবিনিময়
নিরপেক্ষতার নামে উদাসীনতা নয়, মানবিকতা ও বিবেকের পক্ষেই থাকবে সাংবাদিকতা। রাঙ্গামাটির রাজস্থলীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন। নবাগত ইউএনও মিজ সেলিনা আকতার সকল সাংবাদিক প্রতি আহবান করেন গুজব সংবাদ পরিহার করে ব স্ত নিষ্ঠা সংবাদ তুলে ধরে সমাজ জাতির আয়নার দর্পণ প্রকাশিত করতে পারেন। সত্য মিথ্যা যাচাই বাছাই করে সংবাদ প্রকাশ পেশা নিজ পেশা দায়িত্ববান বলে তিনি জানান। তিনি বলেন, আপনাদের লেখনি এই সমাজের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি দেখলে সেটি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আপনাদের কলমই উপজেলাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় তার কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় শুরুতে প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান সাংবাদিকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, রাজস্থলী সাংবাদিকরা সবসময় উন্নয়নমুখী। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে। আমরা অবাধ তথ্যপ্রবাহ ও সহযোগিতা প্রত্যাশা করি।
সভাপতি আজগর আলী খান বলেন, আমরা নিরপেক্ষতার আড়ালে থাকা নই। বিবেকই আমাদের পক্ষ। ত্রুটি দেখালে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়ে বরং তা যেন উন্নয়নের সহায়ক হয়—এতে ইউএনও'র সহায়তা চাই। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুমন খান । উপস্থিত ছিলেন সাংবাদিক মিন্টু কান্তি নাথ,হারাধন কর্মকার, চাথোয়াইমং মারমা, উচাপ্রু মারমা,নুশরাত জাহান নিশু,আইয়ুব চৌধুরী, হাবীবুল্লাহ মিসবাহ, কাইযুম হোসেন মিরাজ, প্রমুখ।
সভাশেষে ইউএনও সেলিনা আক্তার বলেন ’২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, সাংবাদিকদের দিকে আজ জাতি তাকিয়ে। গণআন্দোলন আমাদের শিখিয়েছে—সত্য উচ্চারণই এগিয়ে যাওয়ার পথ।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু