ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নীলডুমুর বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৪:৮

৭ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০টায় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংশ করেছে বিজিবি। বিগত সেপ্টেম্বর ২০২০ হতে জুলাই ২০২৩ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ধ্বংশকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মদ ২ হাজার ৭৪ বোতল, ফেন্সিডিল ৯, হাজার ৬২১ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ হাজার ৪৬৮ পিস, গাঁজা ১২ কেজি ৪০০ গ্রাম, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট ১ লাখ ৪ হাজার ১২ পিস, বাংলা মদ ২ লিটার, বিয়ার ১ বোতল, তামাক ১০০ গ্রাম, ভারতীয় পাতার বিড়ি ৬৫ হাজার ৭৬৯ প্যাকেট, ভারতীয় বিড়ির পাতা ১ কেজি ৮০০ গ্রাম, ভারতীয় ব্লাক হুইসকি ৬ প্যাকেট। আটককৃত মাদকদ্রব্য ধ্বংশ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা পরিচালক মোঃ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-১ এর সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনায়েন, বিজিবি ১৭ ব্যাটলিয়ন নীলডুমুরের সহকারী পরিচালক শাহ্ খালেদ ইমাম, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের হিসাব রক্ষক আব্দুল ওয়াজেদ খান চৌধুরী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সাতক্ষীরা নীলডুমুরস্থ ১৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ কামরুল আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি এর মহাপরিচালক এর নির্দেশনা অনুযায়ী নীলডুমুর ব্যাটালিয়নের সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার