ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দু’জন নিহত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৭-৯-২০২৩ দুপুর ৪:২৬

পাবনা সদর উপজেলার টেবুনিয়া কৃষি ফার্মের সামনে পাবনা-নাটোর মহাসড়কে বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রিফাত আল সিফাত (২১) পাবনার সুজানগর উপজেলার জুনা রামচন্দ্রপুর গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন। এছাড়াও চলতি বছর বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় রাজশাহী ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছিলেন।
অপর নিহত রুম্মান (২০) জেলার চাটমোহর পার্শ্বডাঙ্গার মহেলা গ্রামের মজনু মাস্টারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, সিএনজি চালিত অটোরিকশায় ৩ জন ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় পাবনাগামী রাব্বি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। 
বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির