ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আশাশুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা ও শিশু পুত্র নিহত স্ত্রী হাসপাতালে


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৯-২০২৩ বিকাল ৫:২৫

সাতক্ষীরার আশাশুনিতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কদন্ডা কেরানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তূর্য (৫)। এসময় গুরুতর আহত হয় বাপ্পির স্ত্রী শ্যামলী সরকার। এঘটনায় বাস চালক ও বাসটিকে আটক করা হয়েছে। আটক বাস চালক সাতক্ষীরা সদরের মোঃ মাফু মন্ডল এর ছেলে নিজাম মন্ডল। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার শিশুপুত্র এবং স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল যোগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিল। তারা কদন্ডা কেরানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো জ ১১-১২৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পীও তার শিশু পুত্রের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী গুরুতর আহত হয়। আহত শ্যামলী সরকারকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারী জানান,এঘটনায় ঘাতক বাসটি এবং চালককে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার