ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ৯দিন পর যুবকের মরদেহ উদ্বার


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২৩ দুপুর ৪:২৬
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৯ দিন পর হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গির দোলা (ডিবিএল) ইটভাটার দক্ষিণ পাশের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের ফাজিলপুর চিকলী গ্রামের ওহেদ আলীর ছেলে হাবিবুর রহমান ৩১ আগস্ট ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি ৪ সেপ্টেম্বর পুলিশকে জানায় তার পরিবার। 
 
এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান (২৩), ও সোহাগ হোসেনকে (৩৫) শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
 
জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যে পুলিশ ফাজিলপুর ডাঙ্গির দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের খাল থেকে হাবিবুরের মরদেহ উদ্ধার করে।  
 
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার থানায় জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক তিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাজিলপুর ডাঙ্গির দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের খাল থেকে হাবিবুরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু