ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের তৈরি পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে: যন্ত্রকৌশল বিভাগ,আইইবি


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ১০-৯-২০২৩ দুপুর ১:৪
'চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য দিয়েই বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশীয় পণ্যে স্বনির্ভরতা অর্জন করতে হবে'। 
শনিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে গাজিপুরে দেশীয় প্রযুক্তিতে নির্মাণাধীন প্রতিষ্ঠান ওয়ালটন ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রকৌশলীরা এই সব কথা বলেন। 
আইইবির যন্ত্রকৌশল  বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী আহসান বিন বাশার রিপনের সভাপতিত্বে ও  ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মাসুদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রোগ্রামের টীম লিডার ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ,আইইবির এইচএজিএস আবুল কালাম হাজারী, আইইবির ঢাকা সেন্টারের সম্পাদক প্রকৌশলী মো. নজরুল ইসলাম, কাউন্সিল সদস্য প্রকৌশলী মো: আব্দুল জলিল পলাশসহ ওয়ালটন ইন্ডাস্ট্রির উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 
বক্তারা আরও বলেন, দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। প্রতিটি দেশীয় প্রযুক্তির প্রতিষ্ঠান যদি এই ধরনের টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং প্রোগ্রামের আয়োজন করে তাহলে দেশীয় পণ্যের প্রতি আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। 
সবশেষে এই ধরনের টেকনিক্যাল ট্যুর ও নলেজ শেয়ারিং প্রোগ্রামের সুযোগ করে দেওয়ার জন্য ওয়ালটন ইন্ড্রাস্ট্রিকে ধন্যবাদ জ্ঞাপন করেন  আইইবির নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি