ইবিতে আবারও র্যাগিংয়ের অভিযোগ,তদন্ত কমিটি গঠন
ইবিতে র্যাগিংয়ের কালোদাগ মুছতে না মুছতেই আবারও এক নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে।র্যাগিংয়ের শিকার ওই ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোঃ তাহমিন ওসমান তার পিতার নাম মোঃ শওকত হোসেন।সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ইং সেশনের ১ম বর্ষের শিক্ষার্থী। তথ্য সূত্রে জানা যায়,গত ২ সেপ্টেম্বর ইবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলাকালে একই বিভাগের পাঁচ শিক্ষার্থী মোঃহিশাম নাজির শুভ,মিজানুর রহমান ইমন,পুলক,আকিব,সাকিব-দ্বারা র্যাগিংয়ের শিকার হন।ভুক্তভোগী প্রতিবাদ করায় ৩ সেপ্টেম্বর সাদ্দাম হোসেন হলের পিছনে ডেকে তাকে মানসিক ভাবে হেনস্তা ও 'ব্যাচ আউট' করে দেওয়া হবে বলে হুমকি প্রদান করা হয়। ভুক্তভোগীর পিতা বিষয়টি ৫ সেপ্টেম্বর মেইল করে ইবির প্রক্টর ও এ্যান্টি র্যাগিং কমিটির আহবায়ক প্রফেঃড.শাহাদাৎ হোসেন আজাদকে অবহিত করেন।৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজেই প্রক্টর অফিসে লিখিত ভাবে অভিযোগ করলে সংবাদটি বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিসি তাৎক্ষণিকভাবে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক প্রফেঃ ড.শাহাদাৎ হোসেন আজাদ, সদস্য সচিব ডিপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃআলীবদ্দীন খান,অন্যান্য সদস্যরা হলেন, ছাত্র উপদেষ্টা প্রফেঃড.শেলীনা নাসরীন, আইন প্রশাসক প্রফেঃ ড.আনিচুর রহমান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগী।এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আলী হাসান জানান,ইবি প্রশাসন র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।২৬০তম সিন্ডিকেট সভায় ফুলপরীকে র্যাগিংয়ে জড়িত পাঁচ শিক্ষার্থীকে ইবি প্রশাসন স্থায়ী ভাবে বহিষ্কার করেছে। ভুক্তভোগীর অভিযোগ তদন্তে কমিটি গঠিত হয়েছে। প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা