ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে মেম্বার পুত্রের পরকীয়া, অতঃপর বিয়ে


তানোর প্রতিনিধি photo তানোর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ১:৫৪
 রাজশাহীর তানোরে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়ে বিয়ে করলেন কলমা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড কলমা উত্তর পাড়া গ্রামের সাজ্জাদ মেম্বারের ছেলে জাহিদ হাসান। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে, উপজেলার কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামে। জানা গেছে, কলমা ইউনিয়নের কলমা উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ করিম উদ্দিনের পুত্র মতিউর রহমান বিদেশ থাকা অবস্থায় তার স্ত্রী একই গ্রামের সাজ্জাদ মেম্বারের পুত্র জাহিদ হাসানের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এমতাবস্থায় গত রাতে জনৈক গৃহবধূর ঘরে ঢুকে অনৈতিক কর্মকান্ডের সময় হাতেনাতে আটক করেন গ্রামবাসী।
 
এসময় স্থানীয় মেম্বার মিন্টু, সেকেন্দার রফাদফা করে পরকীয়া প্রেমিক জাহিদ হাসানের সাথে ১লক্ষ ৭৫হাজার টাকা দেনমোহর নির্ধারণ করে তাদের বিয়ে দেন। এতে করে মেম্বারদের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে মেম্বারদের গ্রেফতারসহ কঠোর শাস্তির দাবি।
 
এবিষয়ে ওয়ার্ড মেম্বার মিন্টুর কাছে জানতে চাইলে তিনি বলেন,দীর্ঘদিন ধরে প্রবাসীর স্ত্রীর সাথে জাহিদ হাসানের পরকীয়া চলে আসছিল, এঅবস্থায় রাতে জনৈক গৃহবধূর ঘরে তাদের দু’জন কে গ্রামবাসী আটক করে। এতে করে আজ দুপুরে তাদের বিয়ে দেয়া হয়েছে। এসব বিষয় নিয়ে তারা মোটা অংকের টাকা নয়ছয় করেন এবং বলেন আপনারা কেন পেপার করবেন, আপনাদের কেউ বলেছে পেপার করতে। এসব নিয়ে পেপার না করার অনুরোধ জানান তিনি।
 
বিষয়টি নিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেননি, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস