ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়া ব্যবসায়ীদের অভিযোগ লাখ লাখ টাকা নিয়ে উধাও যুবক


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১২-৯-২০২৩ রাত ৯:১৪

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের ধানাইড় গ্রামের মৃত আজ্জাক ভূঁইয়ার ছেলে শফিকুল ইসলাম , ব্যবসায়ীদের নিকট হতে বিভিন্ন কৌশলে টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ উঠেছে  ।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন একজন গাছ ব্যবসায়ী। তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, শফিকুল ইসলাম  উপজেলার নিজ গ্রামের লোকজন ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ  টাকা নিয়ে উধাও হয়েছে। প্রতারণার অভিযোগ এনে শফিকুল ইসলামকে অভিযুক্ত করে সকালে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার নোয়াগ্রাম  ইউনিয়নের মাধবহাটি  গ্রামের  মো. রেজাউল ইসলাম এর ছেলে মো.মুকুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য ভুক্তভোগীরাও অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, অভিযুক্ত শফিকুল ইসলাম এর মাদক কারবারের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। ওই প্রতারক অভিনব কৌশলে লোহাগড়ার তারক চাঁদ জুয়েলার্স ও নড়াইলের অনুসূয়া জুয়েলার্স হইতে একটি করে স্বর্ণের নিয় যায়, যার মূল্য ২ লক্ষ ৮ হাজার টাকা ও গাছ ব্যবসায়ীর কাছ থেকে অন্যের গাছ দেখিয়ে ৬০ হাজার টাকা।  আরো জানা যায়, বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।  এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য অভিযুক্ত শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি । তার পরিবারের সদস্যরাও এবিষয়ে কথা বলতে রাজি হয়নি

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো,নাসির উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ