ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবিতে 'কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ১:২৬

ইবিতে ফটোগ্রাফিক সোসাইটি এবং আল ফিকাহ এন্ড লিগ্যাল স্টাডিজ-এর যৌথ আয়োজনে'কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ওয়ার্কশপ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালাটি গত সোমবার মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ১৩৪ নং কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহযোগিতায় পরিচালিত এ কর্মশালার শেষাংশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আল ফিকাহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড.মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইন বিভাগের সভাপতি প্রফেঃড.শাহজাহান মন্ডল এবং প্রধান আলোচক ছিলেন ঢাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুল কাবীল খান।প্রধান আলোচক তার আলোচনায় বলেন,যে স্টোরি নিয়ে সমাজে কেউ কথা বলেনা সেটাই স্টোরি। তৃণমূল মানুষদের বিভিন্ন অজানা বিষয় স্টোরি হতে পারে।স্টোরি নির্বাচনের ক্ষেত্রে সমসাময়িক চাহিদা সম্পন্ন বিষয়কে গুরুত্ব দিতে হবে।ডিজিটাল প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশের ব্যবহার হাতেকলমে তিনি শিক্ষার্থীদের শেখান।সভাপতির বক্তব্যে ড.মোঃ নাছির উদ্দীন বলেন, মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অবৈধ। কাজটি শরিয়াহ দৃষ্টিকোন থেকে বৈধ হতে হলে প্রকাশিত তথ্যে সত্যতা ট্রান্সমিশনে নির্ভূলতা এবং বিষয়টি উপস্থাপনে বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গিকারাবদ্ধ হতে হবে।কুৎসা গীবত,পরচর্চা,অপবাদ থেকে বিরত থাকতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাছির উদ্দীন আবির সহ রিদয় তালুকদার, আলাউদ্দিন, মহিবুল, গালিব,মাঈম,শামীম প্রমূখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ সংগঠনের স্ক্রিপ্ট রাইটার মোসাঃ লামিয়া হোসাইন।কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ পত্র প্রদান করা হয়।  

এমএসএম / এমএসএম

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩

মোল্লাহাটে সারের ডিলারশিপে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির অভিযোগ

আটঘরিয়ায় চাঁদভা ইউনিয়ন বিএনপির তৃণমূলের আলোচনা সভা

দাউদকান্দির গৌরীপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

লাকসামে নওয়াব ফয়েজুন্নেচ্ছা চৌধুরানী ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত