ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খানসামায় বোনের বাড়ি যাওয়ার পথে যুবককে মেরে ছিনতাই


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ১৪-৯-২০২৩ দুপুর ২:৫৯

দিনাজপুরের খানসামা উপজেলায় বোনের বাড়িতে যাওয়ার পথে রায়হান নামের এক যুবককে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা,অ্যান্ড্রয়েড মোবাইল ও ডিসকভার ১২৫ মডেলের একটি মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর নামক এলাকায় এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রায়হানের বাড়ি পার্শ্ববর্তী নীলফামারী জেলার সদর উপজেলার বোতলা গাড়ি এলাকায়।তার বাবার নাম নছির উদ্দিন। জানা গেছে, ভুক্তভোগী রায়হানের বাবা নছির উদ্দিন ৬ দিন থেকে তার মেয়ে বাড়িতে অবস্থান করছেন তাই রায়হান তার বাবাকে বোনের বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বোনের বাড়ির দিকে রওয়ানা দেন কিন্তু পথিমধ্যে রামনগর নামক এলাকায় ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি মুখে ম্যাক্স পরে তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে গতিরোধ করে।
তাকে মেরে ফেলতে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলের পাশের একটি বাঁশ ঝাড়ের মধ্যে কিন্তু তখন ছিনতাই কারীদের কাছে অনেক কাকুতি মিনতি করে নিজের সর্বস্ত দিয়ে কোন মতে রক্ষা পান তিনি। কিন্তু তারপরেও তাকে হাত পা বেঁধে বেধম পিটিয়ে মুখে টেপ লাগিয়ে ছেড়ে ছিনতাই কারীরা। পরে কোনমতে রাস্তায় এসে পড়ে থাকতে দেখলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রায়হানের বড় ভাই জয়নাল দৈনিক সকালের সময়কে জানান, বৃহস্পতিবার সাড়ে ৭ টার দিকে আমার বোনের বাড়িতে যাওয়ার পথে খানসামা উপজেলার রামনগর এলাকায় ৩/৪ জন মুখে ম্যাক্স পরিহিত অজ্ঞাত লোক আমার ভাইকে গাড়ী চলন্ত অবস্থায় আঘাত করে এবং পরে তাকে মেরে ফেলার উদ্দেশ্য জংগলে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে দুর্বৃত্তদের কাছে কাকুতী মিনতি নিজের সর্বত্র দিয়ে করে কোনমতে নিজের জীবন রক্ষা করে।
এখন সে বর্তমানে মেডিকেলে ভর্তি হয়ে আছে।এ ছাড়াও তিনি আরও জানান যে, ঘটনাস্থলে তারা নেশার বোতল, পাইপ, সিরিঞ্জসহ ছিনতাই কারীদের কিছু আলামত পেয়েছেন। এবং এই ঘটনায় তিনি বৃহস্পতিবার খানসামা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ঘটনার বিষয় জানতে চাইলে খানসামা থানার অফিসার্স ইনচার্জ ওসি চিত্ত রঞ্জন রায় সকালের সময়কে বলেন, হ্যাঁ ওনারা আসছে অভিযোগ করতে কিন্তু আমি উনাদের সময় দিতে পারি নাই। অফিসে স্যাররা আসছে তাই। আমি বিষয়টা দেখতেছি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন