জাপানে লেকের পানিতে ডুবে মৃত্যুবরণকারী সফটওয়ার ইঞ্জিয়ার খাইরুল কবীরের দাফন সম্পন্ন
জাপানে লেকের পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যুবরণকারী সফটওয়ার ইঞ্জিয়ার মোঃ খাইরুল কবীরের দাফন শুক্রবার সকালে পাবনা শহরের বাংলাদেশ ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন রা হয়।
গত ১০ সেপ্টেম্বর সকালে লেকের পানিতে পড়ে যাওয়া সহকর্মীর ২ শিশু সন্তানকে উদ্ধারের পর নিজেই লেকের গভীর পানিতে তলিয়ে মর্মান্তিকভাবে মারা যান জাপানের রেকুটেন কোম্পানীর সফ্টওয়ার ইঞ্জিনিয়ার খাইরুল কবির (৩৮)। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ১৫০ কি. মি. দুরে সিজুওকা প্রিফিকসার লেকে বাংলাদেশ সময় সকাল ৯টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
খাইরুল কবির পাবনা শহরের শালগাড়িয়া রেনেসাঁ পাঠাগার এলাকার সাবেক সামরিক একাউন্টস অফিসার মরহুম আবুল কাশেম শিকদার এর ২য় ছেলে। এছাড়া খাইরুল পাবিপ্রবি’র প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধার ভাগ্নে এবং দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার এর মামাতো ভাই।এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্ল্ইাটে তার মৃতদেহ দেশে আনা হয়। একইদিন রাতে খাইরুলের মৃতদেহ ঢাকা থেকে পাবনা শহরের শালগাড়িয়ার বাড়িতে এসে পৌাঁছুলে স্বজন, এবং প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় সেখানে এক হৃদয়বেদনা পরিবেশের সৃ্িষ্ট হয়। খাইরুল কবিরের মৃত্যুতে টোকিও’র মাসিদাতে এবং পাবনা শহরের শালগাড়িয়া ও গ্রামের বাড়ি বেড়া উপজেলার দাঁতিয়া শিকদার বাড়িতে এখনো শোকের মাতম চলছে।
সূূত্র মতে, গত ৯ সেপ্টেম্বর জাপান প্রবাসী বেশ কয়েকজন আত্মীয় স্বজন এবং কয়েকজন সহকর্মীর সঙ্গে সপরিবারে বেড়াতে যান খাইরুল। ১০ সেপ্টেম্বর সকালে তারা যান সিজুওয়াকা প্রিফিকসার লেকে। এই লেকটি একটি চ্যানেলের মাধ্যমে প্রশান্ত মহাসগরে যুক্ত হয়েছে। ওইদিন আনুমানিক বাংলাদেশ সময় সকাল ৯টায় খাইরুল কবিরের ২ বন্ধু ও সহকর্মীর ২ শিশু মেয়ে ওই লেকের পানিতে পড়ে যায়। তাদের তলিয়ে যাওয়া দেখে খাইরুল কবির পায়ের জুতা খুলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন ওই মেয়ে দু’টিকে লেকের পানি থেকে টেনে তুলে প্রাণ বাঁচান। কিন্তু ছেলে দু’টি প্রাণে বাঁচলেও খাইরুল আর উঠে আসতে পারেননি। তিনি দ্রুত গভীর পানিতে তলিয়ে যান। খাইরুলের এই তলিয়ে যাওয়ার দৃশ্য তার স্ত্রী সন্তানসহ অন্যরা পাড়ে দাঁড়িয়ে অবলোকন করলেও কেউ তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে সেখানকার পুলিশ ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা ৩ ঘন্টা অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে তাকে উদ্ধার করে ঠিকই। কিন্তু জীবত নয়; মৃত। ১১ সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিও মক্কী মসজিদে খাইরুলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সর্বশেষ শুক্রকার পাবনায় জানাযা শেষে সকলের কাঁদিয়ে কবরস্ত হলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি