ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মঠবাড়িয়ায় মিথ্যা মানবন্ধনের বিরুদ্ধে এক দম্পতির সংবাদ সম্মেলন


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ১৬-৯-২০২৩ দুপুর ১:২২

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে শনিবার সকালে মিথ্যা মানব বন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্বপন ও বৃষ্টি নামের এক দম্পতি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে স্বপন মৃধা বলেন, আমার বাবার ক্রয়কৃত মঠবাড়িয়া পৌরসভায় ৭.৩৩ শতক জমি আদালতের মাধ্যমে ডিক্তি প্রাপ্ত হই। যে জমি মঠবাড়িয়ার ২২ পরিবার নামে একটি প্রভাবশালী চক্র জোর পূর্বক দখল করে আছে। ডিক্রির বলে আমরা যখনই ওই জমি তাদের ছেড়ে দিতে বলি তখনই তারা তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ওপরে হামলা সহ আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা চালায়। যাতে আমাদের সঠিক অধিকার থেকে তারা বঞ্চিত করতে পারে। এ ছাড়াও সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে চাপ প্রয়োগের মাধ্যমে তাদের সহযোগিতা থেকে আমাদের দূরে সরিয়ে রাখছে। গত ১২ সেপ্টেম্বর আমাদের বিরুদ্ধে এ কুচক্রী মহলরা স্থানীয় সাংবাদিকদের ভুল বুঝিয়ে একটি মানব বন্ধন করেছে। যেখানে হিজরা রূপালীর নিকট আমরা ১.৫ শতাংশ জমি ৬ লক্ষ টাকায় বিক্রি করলে তিনি  ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করে জমি আমাদের থেকে রেজিস্ট্রী নেয়। পরবর্তীতে তার চিকিৎসার অজুহাত দেখিয়ে ওই জমি ৬ লক্ষ টাকায় অন্যত্র বিক্রি করে দেয়। তার সাথে চুক্তি অনুযায়ী বাকী টাকা না দিয়ে বরং আমাদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে। সেতারা বেগম সে আমাদের জমি ১৮২২ দাগে ২০ শতক জমি জোর পূর্বক দখল করে আছে। তাকে জমি ছাড়ার কথা বলি তখনই সে বিভিন্ন উপায় ২২ পরিবারের ছত্রছায়ায় লোক জড়ো করে মানব বন্ধনসহ খুন জখমের হুমকি দেয়। যাতে আমরা ওই জমিতে দখল নিতে না পারি। ৮ সেপ্টেম্বর আমার উত্তোলিত ঘরের ভাড়াটিয়ার মালামাল জোর পূর্বক লুট করে তাদের মারধরসহ হত্যার হুমকি দিয়ে ওই বসত ঘর থেকে বের করে দেয়। বর্তমানে আমাদের জমিতে থাকা ভাড়াটিয়ারা এক কাপড়ে বের হয়ে বিভিন্ন দ্বারে মানুষের সহযোগিতায় বেঁচে আছে। আব্দুল আজিজের স্ত্রী সংবাদ সম্মেলনে জমি বাবদ আমাদের ৩ লক্ষ টাকা দিয়েছে বলে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যা শুধু আমি ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর নিকট এদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেও এ পর্যন্ত কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওই ভূমিদস্যু ও সন্ত্রাসী বাহিনীর কবলে আমি ও আমার পরিবার প্রতিনিয়ত জীবন নিয়ে শংকিত। মূলত আমরা গোটা পরিবার এ চক্রটির কাছে শোষিত ও জিম্মি। যে সত্য ঘটনাটি গণমাধ্যম কর্মীদের পত্রিকায় প্রকাশ করে দেশবাসীর কাছে অবহিতকরণ সহ আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয় স্বপন মৃধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ